সিলেট

আটককৃতদের ছাড়িয়ে নিতে, ওসমানীনগরে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ · ৭:৪১ পিএম

স্টাফ রিপোর্টার

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এ কর্মরত কর্মচারী ও কর্মচারীলীগ ( সিবিএ) এর সাধারণ সম্পাদক আব্দুস সোবহান-(ফোরম্যান) কে শোকজ ও অপর দুই নেতাকে বদলি করেছে গ্যাস ফিল্ড প্রশাসন।

জানা যায়   বৃহস্পতিবার( ১৬ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর প্রধান কার্যালয় অডিটোরিয়ামে  বিভিন্ন দপ্তরের ১১জন কর্মকর্তা কর্মচারীর অবসর জনিত  বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মচারীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান। সোবহান তার  বক্তব্য শেষে জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ না করলেও পরদিন শুক্রবার সোবহানকে শোকজ নোটিশ দেওয়া হয়। দু’দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর একদিন পর শুক্রবার (১৭ জানুয়ারি)  মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদা স্বাক্ষরিত চিটিতে সোবহান কে শোকজ নোটিশ করা হয়। এবং দুইদিনের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে শনিবার আরেক আদেশে কর্মচারীলীগ (সিবিএ) এর  প্রচার সম্পাদক জুনিয়র কম্পিউটার অপারেটর   নাজমুল ইসলাম ( রশিদপুর) গ্যাস ফিল্ডে ও জুনিয়র কম্পিউটার মঞ্জুর আহমদ কে ( বিয়ানীবাজার ফিল্ডে বদলি করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পান্না লাল ধর-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।

সম্পর্কিত সংবাদ