সর্বশেষ :
দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আরেক জনের মৃত্যু, নিহত বেড়ে ৯ পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

বালু বোঝাই ট্রাকে মিলল ৩০ বস্তা ভারতীয় চিনি

বালু বোঝাই ট্রাকে মিলল ৩০ বস্তা ভারতীয় চিনি

স্টাফ রিপোর্টার
জৈন্তাপুরের বালুবোঝাই ট্রাক থেকে অবৈধভাবে আনা ৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া বেকুল আহমদ (৩৫) উপজেলার ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকা থেকে ভারতীয় চিনির চালান ও ট্রাক জব্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) শংকর দেবনাথের নেতৃত্বে পুলিশ দল বালুভর্তি একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় পাথরের নিচ থেকে ৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff