সর্বশেষ :
দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আরেক জনের মৃত্যু, নিহত বেড়ে ৯ পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

এয়ারপোর্ট সড়কে ৩ গাড়ির সং ঘ র্ষ, প্রাণ গেলো মোটরসাইকেলচালক কিশোরের

এয়ারপোর্ট সড়কে ৩ গাড়ির সং ঘ র্ষ, প্রাণ গেলো মোটরসাইকেলচালক কিশোরের

স্টাফ রিপোর্ট
সিলেটের এয়াপোর্ট সড়কে একসঙ্গে ৩ গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মালনিছড়া চা বাগানের সামনে এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিল করিম (১৮) সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামের রেজাউল করিম রাজনের ছেলে।

এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল চালিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন তানজিল করিম। মালনিছড়া চা বাগানের সামনে তার পাশাপাশি চলছিলো একটি সিএনজিচালিত অটোরিকশা। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলের এবং পরে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে যান তানজিল এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান সিলেটভিউ-কে বলেন- আরিফ নামের ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাক, অটোকিরশা ও মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff