সিলেট

কার্ড মিটার বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ · ১০:৪২ পিএম

একুশে সিলেট ডেস্ক 

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার করে পুরাতান পোস্ট পেইড মিটার বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৩ অক্টোবর (বুধবার) দুপুরে বিদ্যুৎ বিভাগীয় উন্নয়ন বোর্ড সিলেট অফিস বাগবাড়ীর প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির ও নির্বাহি প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকারের পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেনদক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকাবাসী।

এসময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন ইখতার খাঁন, মনসুর খাঁন, শামীম খাঁন, সেলিম রানা,মোতাহার হোসেন জিয়াদ, আফতাব মিয়া, আবু বক্কর সিদ্দিক, শওকত মিয়া প্রমুখ।

সম্পর্কিত সংবাদ