সিলেট

হযরত শাহ আব্দুস সুবহান আর নেই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ · ৭:৫৩ পিএম

স্টাফ রিপোর্টার
হযরত কনাইশাহ (রহ.)-এর ভাতিজা, দয়ামীর মাজারের অন্যতম খাদেম, দৈনিক সবুজ সিলেটের বালাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এসএম হেলালের চাচা হযরত শাহ আব্দুস সুবহান (৬৫) আর আমাদের মাঝে নেই। আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তিনি সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য ভক্ত-মুরিদান ও স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর গহরপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

হযরত শাহ আব্দুস সুবহান ছিলেন এক নিখাদ পরহেজগার ও সত্যিকারের আল্লাহপ্রেমী। প্রায় দুই যুগ ধরে সংসার জীবনের মোহ-মায়া ত্যাগ করে, তিনি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ইবাদতে নিবেদিত করেন। দুনিয়ার বিলাসিতা তাঁকে আকর্ষণ করতে পারেনি। সাদাসিধে জীবনযাপন, ধ্যান-ধারণায় গভীরতা, মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ—এসব গুণাবলির জন্য তিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন।

তাঁর অসংখ্য ভক্ত-মুরিদান ছিলেন, যারা তাঁর সান্নিধ্যে এসে উপদেশ ও স্নেহ লাভ করেছেন। অনেকেই শারীরিক ও মানসিক অসুস্থতায় তাঁর কাছে পরামর্শ নিতে আসতেন। তিনি সর্বদা মানুষকে আল্লাহর জিকিরে মনোযোগী হতে, নামাজ-রোজায় আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করতেন।

সম্পর্কিত সংবাদ