অপরাধ

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীর টাকা লুট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ৯ নভেম্বর ২০২৪ · রাত ৮:০২ · ১২৪ ভিউ

বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে সরকারি ডিগ্রী কলেজের সামনে বালু-ইট রেখে ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বালু-ইট বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে একা পেয়ে ঘিরে ধরে। পরে দা দিয়ে কুপিয়ে তার সাথে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা সটকে পড়ে।

পরে স্থানীয়রা সিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার আদিত্যের মহাল এলাকায় এই ঘটনা ঘটে।

শনিবার বিকেলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেন, ঘটনাটি শুনেছেন, তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ