যাদুকাটা নদীতে ভেসে উঠলো কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

যাদুকাটা নদীতে ভেসে উঠলো কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

একুশে সিলেট ডেস্ক:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে মিয়ারচর এলাকায় আজগর আলী নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নদীর পাড়ে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত আজগর আলী বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে চা পান করেন। পরে স্ত্রী বাড়ি ফিরে গেলেও জরুরি কাজের কথা বলে তিনি বাইরে থেকে যান। এরপর রাতভর আর বাড়ি ফেরেননি।

সোমবার দুপুরে স্থানীয়রা নদীর পাড়ে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff