একুশে সিলেট ডেস্ক:
“মানবতার সেবায় আমরা প্রবাসী” স্লোগানকে ধারণ করে সিলেটের জালালাবাদের টুকের বাজারস্থ জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের ২০২৬-২০২৯ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংগঠনের ঘোষিত তথ্য অনুযায়ী, তিন বছর মেয়াদী (জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮) কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহবাবুশ শান বাবু (ফ্রান্স)। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মুরাদ হোসেন (সৌদি আরব)। সহ-সভাপতি পদে রয়েছেন মোহাম্মদ আলী (ইতালি) ও ফেরদৌস খান (ফ্রান্স)।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া (মালয়েশিয়া) এবং সহ-সাধারণ সম্পাদক মো. শুয়েব আহমদ (ইতালি)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিলাদ নূর (সৌদি আরব) এবং সহ-সাংগঠনিক সম্পাদক ইমাইল আলী মিলাদ (ইংল্যান্ড)।
এছাড়া অর্থ সম্পাদক পদে জুনু মিয়া (ফ্রান্স), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির আহমদ (কাতার), প্রবাসী কল্যাণ সম্পাদক আলিম উদ্দিন (সৌদি আরব), সমাজসেবা সম্পাদক গোলাম হোসেন (দুবাই), ক্রীড়া সম্পাদক মো. আমিরুল ইসলাম (ইংল্যান্ড) এবং প্রচার সম্পাদক কায়েশ আহমদ (ইংল্যান্ড) নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মামুন (কাতার)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং এলাকার উন্নয়ন ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply