কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফয়ছল আহমদ নুমান:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার টুকেরবাজারস্থ মেজবান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধাদলের সাধারণ সম্পাদক আজির উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষাকে ধারণ করে আমাদের অন্যায় থেকে বিরত থাকার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান এবং সাংবাদিক ইউনিয়নের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ নোমান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff