পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১নং মোল্লারগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সমাজসেবী মো. আফরোজ আলী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মহা খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

ব্যবসায়ী এই নেতা আরও বলেন, সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী সমাজ এবং আমার প্রিয় মোল্লারগাঁও ইউনিয়নবাসীর সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি ও খুশির জোয়ার। প্রতিটি ঘর আনন্দে ভরে উঠুক, এই আমার প্রত্যাশা।

উল্লেখ্য, মো. আফরোজ আলী বর্তমানে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-দপ্তর সম্পাদক এবং সিলেট দোকান মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সিলেট নগরীর ঐতিহ্যবাহী হাজী নোয়াব আলী মার্কেটের সিনিয়র সহ-সভাপতি এবং দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে তৃণমূল রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন।
বিঞ্জাপন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff