সর্বশেষ :
গোয়াইনঘাটে কিশোর সুমনকে জবাইকে করে হত্যা, দুই ভাই কারাগারে ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে দুই অংশীদার উধাও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২ গোয়াইনঘাটে গরুর পা কাটা নিয়ে একুশে সিলেটে সংবাদ প্রকাশ, অভিযুক্ত হিফজুর আটক পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশে খোঁড়া ছিল কবর

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার

বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদক মামলার ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং নিয়মিত মামলার এজাহারনামীয় ২ জন আসামি রয়েছেন।

সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff