সর্বশেষ :
গোয়াইনঘাটে কিশোর সুমনকে জবাইকে করে হত্যা, দুই ভাই কারাগারে ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে দুই অংশীদার উধাও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির শহিদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও ইফতার মাহফিল চুনারুঘাটে নদীতে ভেসে উঠল নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২ গোয়াইনঘাটে গরুর পা কাটা নিয়ে একুশে সিলেটে সংবাদ প্রকাশ, অভিযুক্ত হিফজুর আটক পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশে খোঁড়া ছিল কবর

গোয়াইনঘাটে গরুর পা কাটা নিয়ে একুশে সিলেটে সংবাদ প্রকাশ, অভিযুক্ত হিফজুর আটক

গোয়াইনঘাটে গরুর পা কাটা নিয়ে একুশে সিলেটে সংবাদ প্রকাশ, অভিযুক্ত হিফজুর আটক

স্টাফ রিপোর্টার 
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি গৃহপালিত গরুর ওপর নৃশংস হামলার অভিযোগে হিফজুর রহমান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৩ মার্চ) গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) অনলাইন গণমাধ্যম একুশে সিলেট এ ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামের বাসিন্দা মখলিছ উদ্দিনের মালিকানাধীন একটি গরু পাশের বাড়ির হিফজুর রহমানের ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হিফজুর ধারালো অস্ত্র দিয়ে গরুটির পায়ে আঘাত করেন। গুরুতর আঘাতে গরুটির একটি পা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে গরুটি গুরুতর আহত অবস্থায় রয়েছে এবং এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

স্থানীয় বাসিন্দা মো. সাইদুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, “এরা মানুষ নামের নরপশু। হিফজুর নামক এই অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গরুর পা কেটে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত হিফজুর রহমানকে আটক করা হয়েছে। বাদীকে থানায় ডাকা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff