গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে ফেসবুকের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আব্দুল জলিল (৩৩) নামে এক ব্যক্তি। গত সোমবার (২ মার্চ) গোয়াইনঘাট থানায় এই জিডিটি নথিভুক্ত করা হয় (জিডি নং- ৮৫)।
ভুক্তভোগী আব্দুল জলিল পূর্ব জাফলং ইউনিয়নের চৈলাখেল (৩য় খন্ড) গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
জিডির বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি রাত অনুমান সাড়ে ৮টার দিকে আব্দুল জলিল তাঁর কর্মস্থল জাফলং মোহাম্মদপুরে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মানহানিকর পোস্ট দেখতে পান। ‘দৈনিক জনতার খবর জাফলং’ নামক একটি ফেসবুক আইডি থেকে তাঁর নামে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করা হয়। ওই পোস্টে মানহানিকর বক্তব্যের পাশাপাশি তাঁকে বিভিন্নভাবে হুমকিও প্রদান করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আব্দুল জলিল জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে এবং তাঁকে বিপদে ফেলতে এই অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে অভিযুক্তের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হতে না পারায় ভবিষ্যতের আইনি সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে তিনি থানায় জিডি করেছেন। পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ সাপেক্ষে পরবর্তীতে তিনি নিয়মিত মামলা দায়ের করবেন বলেও জানান।
গোয়াইনঘাটে এএসআই মো. মোবারক হোসেনকে জিডি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply