ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় কান কেটে নিল আসামিপক্ষের নারী

ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় কান কেটে নিল আসামিপক্ষের নারী

সুনামগঞ্জ প্রতিনিধি
শিশু ধর্ষণ মামলা প্রত্যাহার না করার জেরে সুনামগঞ্জে দা’য়ের কোপে ধর্ষিতা শিশুর মায়ের কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে তাজনগর হাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পূর্বে দায়ের করা একটি শিশু ধর্ষণ মামলার আসামিরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুর মাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডি করার পর থেকেই আসামিপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।

এরই জেরে শনিবার বিকেলে ধারালো দা দিয়ে কোপ মেরে ধর্ষিতা শিশুর মায়ের একটি কান বিচ্ছিন্ন করে দেয় আসামিপক্ষের এক নারী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর সুনামগঞ্জ সদর মডেল থানা–এর অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ–এর নির্দেশনায় এসআই অভিজিৎ ও এসআই মিজানসহ নারী পুলিশ সদস্যরা অভিযান চালান। অভিযানে ঘটনায় জড়িত দুই নারীকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করা হয়েছে। এবং দা’য়ের কোপে কান বিচ্ছিন্ন হওয়া নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff