সিলেট-৫: ৭৬ কেন্দ্রের ফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুক

সিলেট-৫: ৭৬ কেন্দ্রের ফলে ১৭ হাজার ভোটে এগিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুক

একুশে সিলেট ডেস্ক

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) সংসদীয় আসনে নির্বাচনী লড়াইয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি। আসনের মোট ১৫৮টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের কাছাকাছি অর্থাৎ ৭৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এই চিত্র উঠে এসেছে।

৭৬টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও প্রার্থীদের নির্বাচনী এজেন্টদের দেওয়া তথ্য অনুযায়ী:
মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি (খেজুরগাছ প্রতীক): ৪২,২৪৫ ভোট এবং মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি প্রতীক): ২৪,৫২৪ ভোট পেয়েছেন।

এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি জোটের মনোনীত খেজুরগাছ প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসানের চেয়ে ১৭ হাজার ৭২১ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।

সিলেট-৫ আসনের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার মোট ১৫৮টি কেন্দ্রের মধ্যে এখনও ৮২টি কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff