সিলেট-৫:  দেয়ালঘড়ি প্রতীকের মুফতি আবুল হাসান বিজয়ী

সিলেট-৫:  দেয়ালঘড়ি প্রতীকের মুফতি আবুল হাসান বিজয়ী

 

একুশে সিলেট ডেস্ক

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারিভাবে জয়লাভ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়ত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ৬ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

সিলেট-১৫৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট।

প্রাথমিক ফলাফলে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বড় ব্যবধানে এগিয়ে থাকলেও, সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে দৃশ্যপট বদলে যায়। দেয়ালঘড়ি প্রতীক নিয়ে মুফতি আবুল হাসান শেষ মুহূর্তে ব্যবধান ঘুচিয়ে জয় নিশ্চিত করেন। অন্যদিকে, বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন) ফুটবল প্রতীক নিয়ে ৫৬ হাজারেরও বেশি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন, যা মূল লড়াইয়ে বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সিলেট-৫ আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। একদিকে বিএনপি সমর্থিত জমিয়ত প্রার্থী, অন্যদিকে জামায়াত জোট সমর্থিত খেলাফত মজলিস প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি ভোটের সমীকরণকে জটিল করে তুলেছিল। শেষ পর্যন্ত খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান জকিগঞ্জ ও কানাইঘাটের জনগণের রায়ে বিজয়ী হলেন।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff