সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

শিবেরবাজারে ভারতীয় পেঁয়াজসহ আটক ৪, দুই অটোরিকশা জব্দ

শিবেরবাজারে ভারতীয় পেঁয়াজসহ আটক ৪, দুই অটোরিকশা জব্দ

একুশে সিলেট ডেস্ক
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অভিযানে ৯০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা ও চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন মোঃ কুতুব উদ্দিন (৫০), মোহাম্মদ আলী (৪০), ময়না মিয়া (৪০), নাছির উদ্দিন (৪০)।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে আনার চেষ্টা করছিলেন তারা। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা (নং-০৯) রুজু করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হবে।’

এসএমপি সূত্র জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজারে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালান। এসময় তারা ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেন যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ হাজার টাকা। অভিযানে দুইটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে পুলিশ জানায়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে আনার চেষ্টা করছিলেন তারা। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নং-০৯, তারিখ ১১/১১/২০২৫ খ্রিঃ, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় রুজু করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff