সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

একুশে সিলেট ডেস্ক
ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শহরের পুলিশ কমিশনার ‘অ্যাসোসিয়েটেড প্রেস’কে (এপি) জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। এর অর্থ- উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রী-ক্রু সদস্যের কেউই জীবিত নেই।

হৃদয়বিদারক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি বলেন, ‘হৃদয়বিদারক ঘটনা, বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি উড়োজাহাজ ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আসুন, শোকের এই সময়ে আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং আন্তরিক প্রার্থনা করি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff