সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

চুনারুঘাটে ১১৫ কেজি গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

চুনারুঘাটে ১১৫ কেজি গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে মালিক বিহীন ১১৫ কেজি গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধীনস্থ চুনারুঘাট সাতছড়ি বিওপি’র একটি টহল দল হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী নারাক্ষেত নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

চোরাচালান কারবারীরা বিজিবি টহল দলের টের পেয়ে পালিয়ে যায়। এসময় অবৈধ ভাবে চোরাচালানকৃত মালিক বিহীন ১১৫ কেজি গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা। আটককৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বলেন মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff