সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

সিলেট সীমান্তে প্রায় ৩ কোটি টাকার চোরাচালান জব্দ

সিলেট সীমান্তে প্রায় ৩ কোটি টাকার চোরাচালান জব্দ

হুমায়ুন আহমদ, গোয়াইনঘাট

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

আজ শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে চোরাচালানের মালামাল জব্দের বিষয় নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন গোয়াইনঘাটের তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পানতুমাই ও বিছনাকান্দি বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, প্রসাধনী, আইবল ক্যানডি, অলিভ ওয়েল, মদ ও ফেনসিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুনসহ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়েছে। এসব পণ্যের বাজার মূল্য ২ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৩০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এসব মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff