সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

জৈন্তাপুরে মাদক ও দুই সহযোগীসহ ধরা পড়লেন নবীগঞ্জ পৌর যুবলীগ আহবায়ক

জৈন্তাপুরে মাদক ও দুই সহযোগীসহ ধরা পড়লেন নবীগঞ্জ পৌর যুবলীগ আহবায়ক

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুরে মাদকদ্রব্য ও দুই সহযোগীসহ পুলিশের হাতে ধরা পড়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ পৌর যুবলীগ আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।

সোমবার (২৫ নভেম্বর) রাতে সিলেট-তামাবিল সড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জৈন্তাপুর থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।

গ্রেফতার হওয়া হাবিব নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের আখলিছ মিয়ার ছেলে ও নবীগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান। তার দুই সহযোগী হলেন উপজেলার চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) ও আলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল হাসনাত (২১)।
এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান।

পুলিশ জানায়, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা রাতে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ লুৎফুর রহমানসহ পুলিশ সদস্যরা সিলেট-তামাবিল সড়কে অভিযান চালায়।এ সময় জৈন্তাপুরের ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রঙের প্রাইভেটকারে (ঢাকা- মেট্রো- গ- ১৪-৬৯৯৮) থাকা হাবিবুর রহমান হাবিব, হাসনাত আহমেদ ও বজলু চৌধুরীর কাছ থেকে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার, এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।পরে পুলিশ মাদক ও প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ওসি জানান, হাবিবের বিরুদ্ধে তার এলাকায় চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। মাদকদ্রব্য ও প্রাইভেটকারসহ তিনি ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff