সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

সমাজে ভালো মানুষ গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নেই -ড. আমিনুল ইসলাম

সমাজে ভালো মানুষ গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নেই -ড. আমিনুল ইসলাম

শাহিন আলম সাহেদ, গোলাপগঞ্জ :

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় অ্যাডহক কমিটির অন্যতম সদস্য ড. আমিনুল ইসলাম বলেছেন, সমাজে ভালে মানুষ গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নেই। দেশে অনেক যোগ্যতা সম্পন্ন লোক থাকলেও সততা ও যোগ্যতা সমন্বয়ের খুবই অভাব রয়েছে।স্কাউট ইউনিট লিডারদেরকেই সৎ ও যোগ্য নাগরিক গড়ে তোলার কাজটি করতে হবে।

তিনি শুক্রবার বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের পরিচালনায় ও গোলাপগঞ্জ উপজেলার ব্যবস্থাপনায় আয়োজিত ৭৭তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউট লিডার মাহফুজ আহমদ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত সৈয়দ মুনি মাহমুদ রিমন।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ , বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মোঃ আব্দুল আজিজ এলটি, উপ কমিশনার ডাঃ মোঃ সিরাজুল ইসলাম এলটি, উপ-কমিশনার মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস , বাংলাদেশ স্কাউটস এর পরিচালক মনির হোসেন,শামসুল আজাদ, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলে আঞ্চলিক পরিচালক মাহফুজা পারভীন কোর্সের কোর্স লিডার জেসমিন বেগম,গোলাপগঞ্জ উপজেলা সম্পাদক ছলমান আহমদ চৌধুরী,স্কাউটার আব্দুল হাই এ এল টি,আনেয়ার হোসেন তালুকদার ।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কাউটার বিলকিস বেগম, কুরআন থেকে তেলাওয়াত করেন ছাতিক আহমদ, গীতা পাঠ করেন শ্যামল কুমার বৈদ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff